সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আইইএম ইউনিটে নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের অভিযান | চ্যানেল খুলনা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আইইএম ইউনিটে নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

চ্যানেল খুলনা ডেস্কঃপরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত এক অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম আজ (২৪/১০/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম জানতে পারে, ‘সুকর্ন ইন্টারন্যাশনাল কোং’ এবং ‘মেসার্স রুহী এন্টারপ্রাইজ’ নামীয় দু’টি প্রতিষ্ঠান আমদানী-রপ্তানীকারকের ব্যবসা করলেও তাদের আইইএম ইউনিটের বিজ্ঞাপন প্রচারের কাজ প্রদান করা হয়েছে। দরপত্রের শর্ত লংঘন করে এ দুটি প্রতিষ্ঠানকে ১ কোটি ৮৫ লক্ষ টাকার বিল প্রদান করা হয়েছে মর্মে দুদক দলের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অভিযানকালে টিম গত অর্থবছরে অনুষ্ঠিত ৪৮৬ টি ওয়ার্কশপের বিল-ভাউচার পর্যালোচনায় অসামঞ্জস্যতা পায়। এছাড়া UNFPA-এর আওতাধীন প্রকল্পের বরাদ্দকৃত টাকা ব্যয়েও অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এ সকল অনিয়মসমূহের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।