সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ, আটক এক | চ্যানেল খুলনা

পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ, আটক এক

ময়মনসিংহের তারাকান্দায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রোহান মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পিবিআই বলছে, নিহত নারী ‘প্রেমের ফাঁদে পড়ে খুন’ হয়েছেন।

গত ৩ জুলাই সকাল ১০টার দিকে তারাকান্দা থানার দাদরা গ্রামের গেসু মিয়ার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ, র‍্যাব, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে যায়।

তদন্তে বেরিয়ে আসে নিহতের নাম সুফিয়া খাতুন (৩৪)। তিনি ফুলপুর উপজেলার পাতিলগাঁও গ্রামের কেরামত আলীর মেয়ে।

পিবিআই জানায়, আটক রোহান মিয়া প্রেমের অভিনয় করে সুফিয়াকে ফাঁদে ফেলেন। গত ২৯ জুন রাতে সুফিয়াকে বাজারে ডেকে সেখান থেকে পরিত্যক্ত বাড়িটিতে নিয়ে যান। সেখানে একপর্যায়ে কথাকাটাকাটি হলে রোহান ওড়না পেঁচিয়ে সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে দেন। সুফিয়ার কাছে থাকা ৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল নিয়ে রোহান পালিয়ে যান।

পিবিআই আরও জানায়, নিহতের মোবাইল ফোনটি আটকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আটকের পর রোহান মৌখিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। তবে আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

রামেকে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, ফিরে যাচ্ছেন রোগীরা

৫ বছর ধরে নেই গাইনী-শিশু চিকিৎসক, অচল রাজবাড়ীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

মূলহোতাদের আড়াল করে ছোটদের শাস্তি: আবু সাঈদের পরিবারের ক্ষোভ

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।