সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পদ্মায় ধরা পড়ল এত্ত বড় ইলিশ! | চ্যানেল খুলনা

পদ্মায় ধরা পড়ল এত্ত বড় ইলিশ!

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় পৌনে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ। গতকাল সোমবার দুপুরে দৌলতদিয়ার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নাথু হালদারের জালে ধরা পড়া ইলিশটি ১৪ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার কিনে ঢাকায় চলে যান এক ব্যক্তি।

আজ মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, গতকাল দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে নাথু হালদারের জালে ইলিশটি ধরা পড়ে। পরে ইলিশটি দৌলতদিয়া ঘাটের মাছের আড়তদার মো. শাহজাহান খান কিনে নেন।

আজ সকালে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান খান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাছাকাছি এলাকায় পদ্মা নদীতে জেলেরা জাল পাতেন। দীর্ঘক্ষণ পর নাথু হালদার জাল টেনে নৌকায় তোলার সময় বড় ইলিশ মাছটি পান।

এ সময় ওই জালে একটি আড়াই কেজি ও দুই কেজি ওজনের দুটি রিঠা মাছ ধরা পড়ে। পরে দ্রুত ফেরিঘাটে এসে মেপে দেখা যায় যে ইলিশটির ওজন দুই কেজি ৭০০ গ্রাম হয়েছে। তিনি নাথু হালদারের কাছ থেকে পাঁচ হাজার ২০০ টাকা কেজি দরে ইলিশটি ১৪ হাজার টাকায় কিনে নেন। কেনার পর মাছটি আড়তে নিয়ে যাচ্ছিলেন শাহজাহান। কিন্তু দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটে একটি প্রাইভেটকার থেকে নেমে এক ব্যক্তি ১৯ হাজার টাকায় ইলিশটি কিনে ঢাকার দিকে চলে যান। তাঁর নাম-পরিচয় কিছুই জানার সুযোগ হয়নি শাহজাহানের।

শাহজাহান জানান, গত দুই বছরের মধ্যে দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ।

উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। আশা করা যায়, এই মৌসুমে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।