সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই | চ্যানেল খুলনা

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে তোলা হয়। বাসের চালক ও হেলপারকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

বাসের যাত্রী হীরক আহমেদ জানান, তিনি স্ত্রী ও সন্তানসহ চারজন কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসে যাত্রা করেছিলেন। বাসটিতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। সকাল ৭টার দিকে বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে এবং সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছে। ফেরিতে ওঠার আগে চালক ও হেলপার ছাড়া অন্য সব যাত্রী বাস থেকে নেমে যান। পরে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার আগে বাসের সব যাত্রী নেমে গিয়েছিলেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, এ ঘটনায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ সফলভাবে বাসটি উদ্ধার করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।