সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম | চ্যানেল খুলনা

পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না।

এর আগে, বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।

রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনও হয়নি।

রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে নাহিদ বলেন, এখনও আমরা এটা নিয়ে ভাবিনাই। আমরা তো সরকারে আছি। সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।