সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পতাকা বৈঠক শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ | চ্যানেল খুলনা

পতাকা বৈঠক শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে নূরজাহান বেগম (৪৫) ও নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেলে নান্নু শেখ (৪৯)।

পুলিশ জানায়, তাঁরা চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে স্থানীয় মানব পাচারকারীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। গতকাল ভারতে প্রবেশের পর বিএসএফ তাঁদের আটক করে। পরে একই দিন বাল্লা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, পাসপোর্ট আইনে মামলা করে আজ তাঁদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

বসতবাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।