সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
"নিসচা "ডুমুরিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

“নিসচা “ডুমুরিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

শনিবার সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ।
বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা নামে মহামারীতে আক্রান্ত ডুমুরিয়া বাসি। প্রতিদিন ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে, আহত পঙ্গু এবং মৃত্যুর মতো ঘটনা ঘটছে।মহামারী করোনার মত সড়ক দুর্ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন ডুমুরিয়া বাসি, ঘর থেকে রাস্তায় বের হয়ে সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা শঙ্কায় থাকছেন পরিবার। এমন পরিস্থিতিতে রাস্তায় বের হলে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলার কোন বিকল্প নাই। নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সড়ক যোদ্ধারা অবিরাম কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজ নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এবং মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিবহন চালক ,শ্রমিক পথচারী ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ট্রাফিক আইন সম্মিলিত লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুমার কুন্ডু, সঙ্গীয় ফোর্স আজাদ রহমান, আজম আলী, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক সবুজ কুমার দাস, কার্যকারী সদস্য গাজী সোহেল আহমেদ, জি এম সোহেল, আব্দুর রহমান বেপারী।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।