সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি | চ্যানেল খুলনা

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, এই মাহে রমজানে আমাদেরকে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ সরকারের ¯েøাগান “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এদেশকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে, সম্পদের অপ্রতুলতা রয়েছে। সবকিছুর মধ্যে সমন্বয় করে দেশকে গড়ে তুলতে হবে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে সকল ষড়যন্ত্র রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জনগনের জন্য ন্যায় পরায়নতার সাথে কাজ করে যাবো।

গতকাল মঙ্গলবার ফুলতলা জামিরায় স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি ডুমুরিয়া-ফুলতলাবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে। অনেক পরিকল্পনা রয়েছে আমার। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমি নির্বাচনী প্রতিশ্রতি রক্ষা করতে পারবো ইনশাল্লাহ।

তিনি বলেন, রমজান আমাদেরকে সিয়াম ও সাধনার শিক্ষা দেয়। আমরা ইসলামের আলোকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালাতে চাই। মানুষের পাশে থেকে মানুষের খেদমত করতে চাই। আমি এই মাটির সন্তান। এই মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই।

এস এম আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ফুলতলা বিএনপির আহবায়ক আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, মোঃ সেলিম সরদার, মোঃ অহিদুজ্জামান মোল্লা নান্না, সরদার আলমগীর হোেেসন, আব্দুল হালিম সরদার,আব্দুল আজিজ, আব্দুল হালিম শেখ, হুমায়ুন কবির বিশ্বাস, গাজী ফজলুল হক, জাহিদ খান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।