সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজ সেলে নামাজ আদায় বন্দীদের, থাকছে বিশেষ খাবার | চ্যানেল খুলনা

নিজ সেলে নামাজ আদায় বন্দীদের, থাকছে বিশেষ খাবার

চ্যানেল খুলনা ডেস্কঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন পবিত্র ঈদুল ফিতর। তবে করোনা ভাইরাসের কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। ঈদের চিরপরিচিত সেই আবহ এবার নেই কোথাও। তারপরও সীমিত পরিসরে চলছে সকল আনুষ্ঠানিকতা। একই চিত্র কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারেও।

প্রতি বছরের মতো ঈদের বিশেষ দিনটিতে বিশেষ খাবার পেলেও এবার একসাথে জামাতে নামাজ পড়তে পারেননি বন্দীরা।

করোনার প্রাদুর্ভাব এড়াতে এবার কারাগারে কারাবন্দিদের জামাতে অংশ নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ। তারা নিজ নিজ ওয়ার্ডে নামাজ আদায় করেছেন।

ঈদের আগদিন রোববার পর্যন্ত কারাগারে বন্দীর সংখ্যা ছিল ৮৭০০।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতিবছর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে বিশাল দু’টি মাঠে বন্দীদের নিয়ে একযোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার তারা নিজ নিজ ওয়ার্ডেই নামাজ পড়েছেন। কারাগারে বন্দীদের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠেছেন কারা কর্মকর্তা ও কারারক্ষীরাও।

ঈদে বন্দীদের খাবাররের বিষয়ে তিনি বলেন, ভোর ৭টায় মুড়ি আর পায়েস দিয়ে ঈদ উদযাপন শুরু করেছেন কারাগারের বন্দীরা। ঈদের দিন দুপুরে বন্দীরা সাদাভাত, রুই মাছ আর আলুর দম পাবেন। আর রাতের বিশেষ আয়োজনে তারা পাবেন পোলাও, গরু বা মুরগীর মাংস, ডিম, মিষ্টান্ন এবং পান-সুপারি।
বিশেষ দিনে কেরানীগঞ্জ কারাবন্দিরা সেখানে খাবারের পাশাপাশি পরিবারের পাঠানো খাবারও খেতে পারলেও এবার বন্দীদের পরিবারের সাক্ষাৎ বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।