সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নিখোঁজের ৪ দিন পর প্রকৌশলীর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

নিখোঁজের ৪ দিন পর প্রকৌশলীর লাশ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের ৪ দিন পর ধলেশ্বরী নদী থেকে মেহেদী হাসান জিসান (৩৫) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার লতব্দী এলাকার ধলেশ্বরী নদী থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান রাজশাহীর বোয়ালমারী উপজেলার গোরহাঙ্গা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।

জানা যায়, নিহত মেহেদী হাসান ও লিখন (৩২) নামে দুই প্রকৌশলী ৪ দিন আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকার বুড়িগঙ্গা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়। এরপর শুক্রবার মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন প্রকৌশলী লিখন। পুলিশ ও নিখোঁজের স্বজনরা জানায়, মেহেদী হাসান ও লিখন সাভারের আশুলিয়ার ‘বাংলা ক্যাট’ নামের একটি বেকু কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাধে গত ৬ জানুয়ারি তারা ফতুল্লার বক্তাবলীতে কোম্পানির কাজ শেষে ভোর সাড়ে ৫ টায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।