সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি মারা গেছেন? | চ্যানেল খুলনা

নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি মারা গেছেন?

হিজবুল্লাহর নিহত নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন কি না, ইসরায়েল এখনো তা নিশ্চিত করতে পারছে না। এক সরকারি মুখপাত্র সোমবার এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহে তিনি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া যায়।

হাশেম সাফিয়েদ্দিনের মৃত্যুর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করতে পারবে কি না জানতে চাইলে মুখপাত্র ডেভিড মেন্সার একটি অনলাইন ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের কাছে এখনো সেই নিশ্চিতকরণ নেই। যখন নিশ্চিত হবে, তখন তা আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

এদিকে একজন হিজবুল্লাহ কর্মকর্তা রবিবার রয়টার্সকে জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বৃহস্পতিবার ইসরায়েল বোমা হামলা চালায়। ইসরায়েল সেই এলাকায় উদ্ধার কার্যক্রমে বাধা দিচ্ছে। ধারণা করা হচ্ছে হামলার সময় সাফিয়েদ্দিন ওই এলাকায় ছিলেন।

ইসরায়েল প্রায় এক বছরের লড়াইয়ে হিজবুল্লাহর সামরিক কমান্ড ও শীর্ষস্থানীয় নেতৃত্বের অনেককেই হত্যা করেছে। এই সংঘাত শুরু হয়েছিল গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পরদিন। হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নতুন ফ্রন্ট খোলে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।