সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নারী বিশ্বকাপেও ‘ভিএআর’ চাইছে ফিফা | চ্যানেল খুলনা

নারী বিশ্বকাপেও ‘ভিএআর’ চাইছে ফিফা

।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছরে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ আসর। আর এই টুর্নামেন্টে ভিএআর প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ফিফা।
মূলত মাঠে থাকা রেফারির সিদ্ধান্ত নিতে যেন সুবিধা হয়, সে কারণেই ভিএআর প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছিল।
ফ্রান্সে আগামী ৭ জুন শুরু হবে নারী বিশ্বকাপ, আর ৭ জুলাই পর্দা নামবে টুর্নামেন্টটির। তাই এই আয়োজনকে সামনে রেখে সোমবার (৪ মার্চ) আলোচনায় বসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং উয়েফা নেতা আলেক্সেন্ডার ক্যাফেরিন।
যেখানে ভিএআর ব্যবহারকে ইতিবাচক বলে মতামত দিয়েছেন ফিফা সভাপতি। ইনফান্তিনো বলেন, ‘আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি। আমি আশা করবো, নারী বিশ্বকাপেও আমরা ভিএআর ব্যবহার করতে পারবো।’
নারী বিশ্বকাপেও ভিএআর ব্যবহার করা গেলে সেটা ইতিবাচক হবে বলেই মনে করছেন যুক্তরাষ্ট্র নারী দলের কোচ জিল ইলিস। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দারুণ একটা খবর। আমি মনে করবো, আমাদের খেলার সঙ্গে সংশ্লিষ্টরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখবেন। এটা দারুণ সিদ্ধান্ত। বিশ্বকাপে ভিএআর ব্যবহার করাটাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছি।’
তবে নারী বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে আলোচনায় বসবে ফিফা’র নীতি নির্ধারকরা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

এশিয়া কাপ আর্চারিতে সোনার স্বপ্ন দেখছে বাংলাদেশ

বেনাপোলে প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ আজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসির সুখবর পেলেন খুলনার ছেলে মিরাজ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।