সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নারী নির্মাতাদের সিনেমা নিয়ে উৎসব | চ্যানেল খুলনা

নারী নির্মাতাদের সিনেমা নিয়ে উৎসব

নারী নির্মাতাদের সিনেমা নিয়ে শুরু হচ্ছে ‘জয়িতা চলচ্চিত্র উৎসব-২০২১’। ৬ মার্চ (শনিবার) থেকে তিন দিনব্যাপী চলবে এই উৎসব। আয়োজনের উপলক্ষ মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস।

‘জয়িতা চলচ্চিত্র উৎসব-২০২১’-এর আয়োজক বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। এছাড়া পৃষ্ঠপোষকতায় রয়েছে জয়িতা ফাউন্ডেশন।

শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

‘হাজার বছর ধরে’ সিনেমার পোস্টার
উৎসবে প্রদর্শিত হবে কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজিবা খানের ‘দ্য ওয়ান্টেড টুইন’।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন জানান, নারী চলচ্চিত্র নির্মাতাদের সিনেমা নিয়ে এবারের উৎসব প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা হয়েছে। ৮ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ আয়োজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।