সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নারীদের নিয়ে ‘কিছু না বলা সত্য কথা’ অপির | চ্যানেল খুলনা

নারীদের নিয়ে ‘কিছু না বলা সত্য কথা’ অপির

প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ এই দিবস উপলক্ষে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ বলবেন নন্দিত অভিনেত্রী অপি করিম।

সম্প্রতি নির্মিত হয়েছে সচেতনতামূলক ওয়েব কনটেন্ট, যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অপি। রাসেল মাহমুদের স্ক্রিপ্টে এটি নির্মাণ করেছেন সজল আহমেদ। তিনি বলেন, ‘এই কনটেন্টটির মাধ্যমে নারীদের চলমান কিছু বাস্তব প্রেক্ষাপট, তাদের কিছু সত্য কথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। পাশাপাশি একটি সামাজিক বার্তা দিতে চাই।

এরকম সচেতনতামূলক একটা কনটেন্টের জন্য একজন সফল নারীই প্রয়োজন ছিল, কারণ একজন সফল নারীর কাছ থেকে মেসেজটা গেলে সাধারণ মানুষরা সেটা সহজেই গ্রহণ করবেন।
এরজন্য অপি করিম আপুকেই আমার কাছে সবচেয়ে সফল নারী বলে মনে হয়েছে। যার কারণে তাকেই আমি নিয়েছি।’

জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কনটেন্টটি শিগগিরই অনলাইনে উন্মুক্ত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।