সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নাটোরে বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ২০ | চ্যানেল খুলনা

নাটোরে বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ২০

নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের জমায়েতের একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের সমাবেশ করতে বাধা দেয়। তর্কবিতর্কের একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া পাল্টাধাওয়া।
এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল সরকার ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।