সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নাগরপুরে ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার | চ্যানেল খুলনা

নাগরপুরে ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় ভারড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিককে রোববার দুপুরে ভারড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

মো. আবু বকর সিদ্দিক (৫৫) উপজেলার আটাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভারড়া বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল হামলা চালায়। হামলার ঘটনায় মো. তাহাজ উদ্দিন বাবু নামের এক ছাত্র ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের নামে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামি মো. আবু বকর সিদ্দিককে ভারড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।