সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসি'র প্যানেল মেয়র আলী আকবর টিপু'র মা এর মৃত্যুতে নগর যুবলীগের শোক | চ্যানেল খুলনা

কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু’র মা এর মৃত্যুতে নগর যুবলীগের শোক

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু’র মা আলহাজ্ব সাজেদা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ……. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতী নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, সদস্য এস এম হাফিজুর রহমান, রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদসহ যুবলীগের নেতা-কর্মীরা।
বিবৃতিতে নেতৃবন্দ মরহুমার বেদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।