সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরে মাদক মামলায় দু’আসামির যাবজ্জীবন | চ্যানেল খুলনা

নগরে মাদক মামলায় দু’আসামির যাবজ্জীবন

নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্মরণী রোডস্থ স্বর্ণ কোমল বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারের মামলার দু’আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

রোববার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা দক্ষিণ চাঁদপুর বৌবাজার পাড়ার মোঃ করিম বক্সের ছেলে মোঃ মামুন ইসলাম (২৫) ও মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সাদিক (১৮)। রায় ঘোষণাকালে সাদিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং মামুন ইসলাম পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্মরণী রোডস্থ স্বর্ণ কোমল বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মামুন ইসলাম ও মোঃ সাদিককে গ্রেফতার করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেন্সিডিলগুলো তারা সোনাডাঙ্গা খুড়ার বস্তির শেফালীর নিকট বিক্রির জন্য এসেছে। এ ঘটনায় এএসআই মোঃ আশরাফুল আলম বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৮। ওই বছরের ১৩ এপ্রিল এস আই মোঃ আমিরুল ইসলাম আসামি শেফালীকে বাদ দিয়ে মামুন ইসলাম ও মোঃ সাদিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড. ফারহানা হক।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।