সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক | চ্যানেল খুলনা

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্ত্বাধিকরী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের আর এন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ–এর একটি টিম। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে আগ্রহী ছিলেন শাহ মাহমুদ। তবে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের জের ধরে গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে আনিছুর রহমানকে তার আনিছ ট্রেড ভ্যালির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে নওয়াপাড়া বন্দরের ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিল। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং আইনজীবীর সহায়তায় পালানোর প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।