সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জেএসডি’র | চ্যানেল খুলনা

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জেএসডি’র

বর্তমান সরকারের শাসনামলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, রাষ্ট্র পুনরুদ্ধার ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার মানবাধিকার, ন্যায় বিচার, অংশীদারিত্বের গণতন্ত্র, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সীমান্তের সমস্যা দ্রুত সমাধানের দাবিও করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সমানে দাবি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এ দাবি করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আয়োজন।

বক্তারা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব কর্তৃক দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক তরান্বিত করার লক্ষে সংসদ বাতিল, নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে।

জেলা জেএসডি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম। বক্তৃতা করেন নাগরিক আন্দোলনের সংগঠক আহসান হাবিব, জেল জেএসডির সাধারণ সম্পাদক স. ম রেজাউল করিম, নগর নগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, জেএসডি নেতা মোঃ ইয়াহিয়া, বেল্লাল হোসেন, রাইসুল ইসলাম রাফি ও আবু মুসা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।