সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ধর্ম যার যার, উৎসব সবার, বড়দিনের বাণীতে প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

ধর্ম যার যার, উৎসব সবার, বড়দিনের বাণীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, এ মন্ত্রে উজ্জীবিত হয়ে এ দেশের সবাই একসঙ্গে উৎসব পালন করবে। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যিশু খ্রিস্টের অন্যতম ব্রত। বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য যিশু নিজেকে উৎসর্গ করেন। তার জীবনাচারণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।

তিনি আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিপর্যস্ত বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। এ প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন পালনের আহ্বান জানানো হচ্ছে। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি হতে যেন মুক্তি দেন, এই হলো প্রার্থনা।

প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।