সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সসোমবার (২৭ এপ্রিল) দুপুরে তিনি নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনগণকে অসুস্থতা থেকে দূরে রাখতে সচেতন করে তোলা। আমরা যদি দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই, তাহলে একটি সুস্থ জাতি গড়ে তোলা অপরিহার্য। সুস্থ জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজে মানুষের ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দ্রুততার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এরপর প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে সুধিজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

২০১০ সালে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৫০টি শয্যা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে, যা এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।