সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দৈনিক খুলনা টাইমস’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন | চ্যানেল খুলনা

দৈনিক খুলনা টাইমস’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

দৈনিক খুলনা টাইমস এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
পত্রিকার সম্পাদক সুমন আহমেদ এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক রাজপথের দাবী’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও দৈনিক দেশ সংযোগ’র সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, কেইউজে’র সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুন সাহা, কেইউজে’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য কৌশিক দে ও হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, খুলনার অর্থনীতি’র সম্পাদক শেখ মোঃ সেলিম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মহানগর আওয়ামী লীগ নেতা ও চেম্বার পরিচালক মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, অসিত বরণ বিশ্বাস, জামিল খান, সাংবাদিক আবুল হাসান হিমালয়, রিতা রানী দাস, সুনিল দাস, বনি, ডা. এস ইউ আহমেদ শাওন, ফটো সাংবাদিক যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, বাহাউদ্দিন বাহার, সাগর সরকার, তুফান গাইন, জায়েদ আকন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক খুলনা টাইমস এর সিইও ইয়াসিন আরাফাত রাকিব, কলাম লেখক নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক মোঃ মোস্তাকুজ্জামান, মফিজুল ইসলাম, জারিন ফাতিমা, মোঃ আলমগীর, ব্যবস্থাপক রন্টি রায়, বিজ্ঞাপন ব্যবস্থাপক রাজু আহমেদ, ফটো সাংবাদিক ইমাম হোসেন সুমন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।