সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে ২৪ ঘণ্টায় ৫০ মৃত্যু, ১৯১৮ আক্রান্ত | চ্যানেল খুলনা

দেশে ২৪ ঘণ্টায় ৫০ মৃত্যু, ১৯১৮ আক্রান্ত

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৩৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৪৪ হাজার ২০ জনের।

মঙ্গলবার (৪ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। সারা দেশ থেকে ৮ হাজার ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১২ লাখ ১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩০ জন। একই সময়ে এ ভাইরাস শনাক্ত হয় আরও ১৩৫৬ জনের দেহে। ২৪ ঘণ্টায় চার হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৬ জন। এই সময়ে নমুনা পরীক্ষার ৩১ দশমিক ৯১ শতাংশের দেহে করোনা শনাক্ত হয়।

গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৮৫ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৯৭ হাজারের বেশি।

তবে সুস্থ রোগীর সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।