সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে প্রথম ‘লকডাউন’ মুক্ত হলো যে এলাকা | চ্যানেল খুলনা

দেশে প্রথম ‘লকডাউন’ মুক্ত হলো যে এলাকা

দেশ, প্রথম, লকডাউন, মুক্ত, হলো, যে, এলাকা, করোনাভাইরাস,

চ্যানেল খুলনা ডেস্কঃ দেশে প্রথম ‘লকডাউন’ মুক্ত হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচ-বড়ইচড়া গ্রামটি। লকডাউনের দুদিন পর মঙ্গলবার সকাল থেকে গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে।

তবে গ্রামটির সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এর আগে গত রোরবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সুচিত্রা (৩২) নামে এক নারী জ্বর-সর্দি নিয়ে মানিকগঞ্জ সদরের মুন্নু হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।

ওই সময় উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে। তবে সোমবার রাতে সুচিত্রার রিপোর্ট নেগেটিভ আসলে গ্রামটিকে আজ সকাল থেকে লকডাউন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।