সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশের জাতীয় ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ | চ্যানেল খুলনা

দেশের জাতীয় ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

চ্যানেল খুলনা ডেস্কঃ কোভিড-১৯ থেকে সৃষ্ট বৈশ্বিক সংকট বিবেচনায় বাংলা ভাষায় স্বীকৃত বাংলাদেশের জাতীয় ডোমেইন ডট বাংলা (.Bangla) এবং ডট বিডি (.BD) নবায়নে বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে রোববার (৫ এপ্রিল) এ সিদ্ধান্ত ঘোষণা করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড ( বিটিসিএল)।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ ২০২০ থেকে ১ জুন ২০২০ পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই ডট বাংলা ও ডট বিডি নবায়ন করা যাবে। এছাড়া ইতোমধ্যে যে সকল গ্রাহক পহেলা মার্চের পর বিলম্ব মাশুলসহ ডোমেইন নবায়ন করেছেন তাদের বিলম্ব মাশুল ফেরত দেয়া হবে।

এছাড়া চলমান এ পরিস্থিতিতেও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই ডিজিটাল সেবা নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে এই দুটি ডোমেইন প্রিমিয়াম ক্যাটাগরিতে বার্ষিক বিক্রয় মূল্য ছিল যথাক্রমে ৫ হাজার এবং ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। কিন্তু নতুন এ ঘোষণায় পূর্বমূল্য কমিয়ে সকলের জন্য একটি মাত্র ক্যাটাগরিতে বার্ষিক বিক্রয় মূল্য মাত্র ৮০০ টাকা নির্ধারণ করা হয়।

এর ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত সার্ভিসসমূহ বিশেষ করে সাবমেরিন ক্যাবল, টেলিটক এবং বিটিসিএল এর জন্য যেকোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।