সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশত্ববোধক গানে দেশ সেরা চিতলমারীর স্বস্তি | চ্যানেল খুলনা

জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা

দেশত্ববোধক গানে দেশ সেরা চিতলমারীর স্বস্তি

জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি ২০২১ এ দেশত্ববোধক গানে খ-বিভাগে দেশ সেরার কৃতিত্ব অর্জন করেছে বাগেরহাটের চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রকৃতি হাসান স্বস্তি। একই প্রতিযোগিতায় খ-বিভাগে নজরুল গীতিতে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় পর্যায়ের এই শিশু শিল্পী প্রতিযোগিতা ঢাকার কাকরাইলের আইডিবি ভবনে অনুষ্ঠিত হয়। গত রবিবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে অতিথিরা বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রসঙ্গত, প্রকৃতি হাসান স্বস্তি চিতলমারী সদর বাজারের উপজেলা মোড় এলাকার রাজিবুল হাসান রাজু ও কবিতা আক্তার কেয়া দম্পতির জ্যেষ্ঠ কন্যা। ছোট বেলা থেকে স্বস্তি সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও কৃতিত্ব অর্জন করেছে। তার এ সাফল্যে গর্বিত চিতলমারী বাসী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।