সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে | চ্যানেল খুলনা

দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের আলোচিত ‘লেডি ডন’ খ্যাত লাইলি আক্তারকে মাদকসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায় ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার পৌরসদরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাইলির বিরুদ্ধে হানি ট্র্যাপে ফেলে মানুষের কাছ থেকে অর্থ আদায় ও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ধরনের একটি মামলায় তিনি আগে কারাগারেও ছিলেন। জামিনে মুক্তির পর আবারও একই কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে।

ওসি মনিরুজ্জামান জানান, নতুন করে মাদক আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে লাইলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।