সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেড় হাজার কোটি ছাড়াল ধুরন্ধর টু’র আয় | চ্যানেল খুলনা

দেড় হাজার কোটি ছাড়াল ধুরন্ধর টু’র আয়

বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর টু’। মুক্তির ১৭তম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৪ কোটি ৩০ লাখ রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ২,০৬৫ কোটি)। আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব দ্রুতই এটি ১৬০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।

আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি আয়ের দিক থেকে ইতোমধ্যে ‘দাঙ্গাল’, ‘বাহুবলী টু’ এবং ‘পুষ্পা টু’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৭১ কোটি ৬৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩,৭৮০ কোটি) যা ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয়কেও ছাড়িয়ে গেছে।

সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ১৭তম দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশের মাটিতে আয় হয়েছে ৩৮৫ কোটি রুপি। হিন্দি সংস্করণের পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও সিনেমাটি বেশ ভালো দর্শক টানছে।সিনেমাটির এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে দেখা যায়, এটি প্রথম সপ্তাহে ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৩ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। বিশেষত মুক্তির মাত্র ১১ দিনেই এটি প্রথম কিস্তির (ধুরন্ধর) মোট আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি দ্বিতীয় সপ্তাহের আয়ের দৌড়ে এটি ‘জাওয়ান’ এবং ‘কেজিএফ টু’-কেও পেছনে ফেলেছে। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯ হাজার ৯৭৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

‘ধুরন্ধর টু’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে জসকিরত সিং রাঙ্গি নামের এক পাঞ্জাবি যুবককে কেন্দ্র করে, যে তার পরিবারকে হারিয়েছে। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ তাকে হামজা আলী মাজারি নামে করাচির এক দুর্ধর্ষ স্পাই হিসেবে গড়ে তোলে।

স্পাই ফিকশনের পাশাপাশি এতে ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৬ সালের নোটবন্দীকরণের মতো বাস্তব কিছু ঘটনাও তুলে ধরা হয়েছে। ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল। এতে রণবীর সিংয়ের অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে অভিহিত করছেন সমালোচকরা।

ডিএ

রণবীর সিং

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর রহস্যময় পোস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।