সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী | চ্যানেল খুলনা

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার সঙ্গে রয়েছে দেড় মাস বয়সী পুত্রসন্তান কাইফা ইসলাম সিমরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিকভাবে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তেজগাঁও রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে তদন্তে তথ্য পাওয়া যাচ্ছে।

আসামির আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করে জানান, শিল্পী বেগমের দেড় মাস বয়সী সন্তান রয়েছে এবং তার সিজারিয়ান অপারেশন হয়েছে। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণে শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। পরে সন্তানসহ তাকে হাজতখানায় নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

গ্রেপ্তারের পর ধর্ষণের কথা অস্বীকার সেই মাদ্রাসাশিক্ষকের: র‍্যাব

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।