সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্যোগে ১০ কোটি টাকার অনুদান দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ডিইউজের | চ্যানেল খুলনা

দুর্যোগে ১০ কোটি টাকার অনুদান দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ডিইউজের

করোনার আগ্রাসী দুর্যোগের সময় মানবতার হাত নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু আজ বুধবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, করোনাকালে সাংবাদিকদের দুরাবস্থার কথা অনুধাবন করে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সুনামীতে সহায়তা বাবদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।

বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, পবিত্র রমজান মাসের বাড়তি খরচাদি ও করোনা ভাইরাস থেকে সুরক্ষার বিধি নিষেধ একযোগে চলায় জীবন নির্বাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল সাংবাদিকদের। এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বেতন-ভাতাদি দীর্ঘদিন বকেয়া থাকায় এবং বেআইনীভাবে চাকরিচ্যুত করায় দুর্বিসহ হয়ে উঠেছে সংবাদমাধ্যমের এই ছাপোষা কর্মিদের জীবন যাপনও। সব মিলিয়ে এমন কঠিনতর অবস্থায় সাংবাদিকদের পাশে মানবতার হাত নিয়ে দাড়াঁনোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় ডিইউজে নির্বাহী পরিষদ।

এছাড়াও, করোনা দুর্যোগে সাংবাদিকদের যে কোনও সমস্যা-সংকটে সার্বক্ষণিকভাবে পাশে থেকে অভিভাবকের দায়িত্ব পালন করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতিও কৃতজ্ঞতা জানায় ডিইউজে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।