সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার | চ্যানেল খুলনা

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর উদ্ধার অভিযান করা হয়।

সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।