সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ | চ্যানেল খুলনা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

খুলনা-পাইকগাছা মহাসড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

নিহতেরা হলেন, কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০) ও মোটর সাইকেল চালক মো: হুসাইন (২২) নামে একজন আহত হয়েছে। আহত হুসাইন কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচুলী বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় পরষ্পর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছকাটায় কাজ শেষে বাড়ি ফিরছিল। অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিল। এতে সাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করার হয়। সেখানে তাদের ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জনগণ মনে করে, মেকানিজম করে আমাদের হারানো হয়েছে: গোলাম পরওয়ার

খুলনায় দাঁড়িপাল্লা সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ

খুলনায় প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।