সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুই মণ গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক | চ্যানেল খুলনা

দুই মণ গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক

৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

শনিবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রুপ মিয়ার ছেলে রাসেল মাহমুদ, একই ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, একই উপজেলার সদর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন ও মাধবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

রাসেল শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। র‌্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি।

র‌্যাব জানায়, গাঁজার চালান আসছে এমন খবরে শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপটি থেকে ৮২ কেজি গাঁজাসহ রাসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, “মাদকসহ আটকের বিষয়টি সঠিক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।