সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুই বছরের অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা তথ্য কমিশনের | চ্যানেল খুলনা

দুই বছরের অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা তথ্য কমিশনের

তথ্য কমিশন কোনো ব্যক্তি, জনগোষ্ঠী বা সরকারের পক্ষ নেবে না; প্রতিষ্ঠানটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তৎকালীন কমিশনের সদস্যরা পদত্যাগ করেন বা দায়িত্ব থেকে সরে যান। এরপর প্রায় দুই বছর নতুন কমিশন গঠন না হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম কার্যত বন্ধ ছিল। গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও দুজন তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে সেই অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, শুরুতেই মানুষকে তথ্য কমিশনের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে জানাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলার আয়োজন করা হবে।

চলতি মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন ও তথ্য পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার অভিযোগগুলোর শুনানিও শুরু করতে যাচ্ছে কমিশন। অধ্যাপক নাহরিন ইসলাম খান জানান, গত দুই বছরে কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আরও প্রায় ২০০টি অভিযোগ জমা হয়েছে।

নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান প্রধান তথ্য কমিশনার। এসব ওয়েবসাইটে বাজেটসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেটের তথ্য পাওয়া যাবে না, তাদের এ বিষয়ে চিঠি দেওয়া হবে। এরপরও তথ্য প্রকাশ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে কমিশনের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমের পরিকল্পনাও তুলে ধরা হয়। এ সময় প্রতিষ্ঠানটির জনবলসংকটের বিষয়টিও উল্লেখ করেন প্রধান তথ্য কমিশনার।

সংবাদ সম্মেলনে অন্য দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন বক্তব্য দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

জলবায়ু সংকট মোকাবিলায় সাহসী ও বাস্তবসম্মত ধারণা চান পরিবেশ প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।