সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত | চ্যানেল খুলনা

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কহিদুল ইসলাম উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। সে ডাকাত দলের সর্দার বলে দাবি করেছে পুলিশ।

হাকিমপুর থানা পুলিশের ওসি আবদুর রাজ্জাক আকন্দ বলেন, উপজেলার কাশিয়াডাঙ্গায় রাত ২টার দিকে ডাকাতি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদের ধরার চেষ্টা করলে পুলিশের ওপর গুলি করে পালানোর চেষ্টা করে তারা।

পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম নিহত হন। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।