সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

দিঘলিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মঙ্গলবার বিকাল ৪.০০ টায় উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন করোনা মহামারীতে সকলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, নিজেদের স্বার্থ ত্যাগ করে করোনা মহামারীতে একসাথে কাজ করতে হবে।সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে,অপ্রয়োজনে বাড়ীর বাইরে বের না হওয়ার আহবান জানান।জরুরী প্রয়োজনে খাদ্য সহায়তা,চিকিৎসা সেবার জন্য সালাম মূর্শেদী সেবা সংঘ সবসময় আপনাদের পাশে আছে সবসময়।তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা রুপসা,তেরখাদা ও দিঘলিয়ার উন্নয়ের জন্য ব্রিজ, ফোরলেন রাস্তা,তেরখাদার সাথে গোপালগঞ্জের হাইওয়ে সংযোগ সড়ক নির্মানের প্রস্তাবনা সাদরে গ্রহন পূর্বক আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আলিমুজ্জামান মিলন,উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় আলীরেজা বাচা,মমতাজ শিরিন ময়না,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফিরোজ মোল্লা,সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান,গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল,এমপি প্রতিনিধি এস এম গোলাম রহমান,মোঃ হাবিবুর রহমান তারেকবিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, সুধিজন ও সাংবাদিক বৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।