সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়ায় স্কাউট প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় স্কাউট প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন

স্কাউট আন্দলোনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলর জন্মদিন উপলক্ষে (বিপি দিবস) বাংলাদেশ স্কাউট খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলা শাখার যৌথ ব্যাবস্হাপনায় র‍্যালী ও কেককাটা অনুষ্ঠান সোমবার দিঘলিয়ার সেনহাটিতে অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে সেনহাটি বাজার প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয় এসে শেষ হয়। র‍্যালীর নেতৃত্ব দেন খুলনা জেলা স্কাউট কমিশনার ও সাবেক দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মোঃ মাহবুবুল আলম, জেলা স্কাউট এর সহকারী কমিশনার মোঃ আমিরুল ইসলাম, জেলা স্কাউট সম্পাদক এস এম ফরহাদ হোসেন, জেলা কাব স্কাউট লিডার আশিষ কুমার বাগচি, উপজেলা স্কাউটটের কমিশনার মোঃ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ মেহেদী হাসান।

এর আগে একই স্থানে বাংলাদেশ স্কাউট, খুলনা অঞ্চল এর ব্যাবস্হাপনায় গত ২০ ফেব্রুয়ারী শুরু হয় ৫ দিন ব্যাপি ২৭২ তম স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স। দশ (১০) জন প্রশিক্ষকের তত্বাবধানে কোর্সে মোট ৩২ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ২৪ ফেব্রুয়ারী তাবু জলসার মধ্যদিয়ে কোর্সের সমাপ্তি হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।