সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় পিস্তল, গুলি, ককটেল, মোটরসাইকেল ও ছোরা উদ্বার ঘটনায় মামলা | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় পিস্তল, গুলি, ককটেল, মোটরসাইকেল ও ছোরা উদ্বার ঘটনায় মামলা

গতকাল ৪ জুন (শুক্রবার) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ বাজারের কাছ থেকে পিস্তল, গুলি মোটরসাইকেল, ককটেল এবং ছোরা উদ্বারের ঘটনায় গতকাল রাতে দিঘলিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ৩ তাং ০৪/০৬/২০২১। মামলার বাদী কামারগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নূরুল আমীন। মামলায় এজাহারভূক্ত আসামী ৩ জন এবং অজ্ঞাতনামা আরো ৬/৭ জন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সংগে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দিঘলিয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ১মাস পূর্বে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার একজন আসামি সম্প্রতি জামিনে বের হয়ে আসার পর বারাকপুর ইউনিয়নের বারাকপুর, মল্লিকপুর, লাখোয়াটী এবং নন্দনপ্রতাপ গ্রামে ইউপি নির্বাচনে দু’ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার জের ধরে ৩ জুন রাত মল্লিকপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরেরদিন ৪ জুন নন্দনপ্রতাপ বাজারে প্রতিপক্ষের উপর হামলা হতে পারে এমন তথ্য পুলিশের কাছে ছিলো।

হামলা এবং সংঘর্ষ এড়াতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী, ইন্সপেক্টর ( তদন্ত) রিপন কুমার সরকার এবং কামারগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নূরুল আমীন এর নেতৃত্বে একদল পুলিশ সকাল ৭ টা থেকে নন্দনপ্রতাপ বাজার সংলগ্ন ব্রিজের উপর অবস্থান নেয়। সকাল আনুমানিক ৮ টার সময় বাজারের উপর দিয়ে ৫ যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করলে যুবকরা ৫ টি মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ৫ টি মোটরসাইকেল, পরিত্যক্ত অবস্থায় ১ টি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১ টি ককটেল, ১ টি বড় সাইজের ছোরা উদ্বার করে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।