সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তে তারই সুযোগ্য কন্যা মানবতার মা রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন খুলনা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিমুজ্জামান মিলন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ, উপজেলার বিভিন্ন দপ্তরে দাপ্তরিক প্রধানগান ও সুধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ( প্রাঃ) মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিআরডিবি, একটি বাড়ি একটি খামার, পশুসম্পদ অধিদপ্তর সহ কয়েকটি দপ্তরের সুফল ভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।