সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি শহিদুল, সাধারন সম্পাদক তারেক  | চ্যানেল খুলনা

দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি শহিদুল, সাধারন সম্পাদক তারেক 

দীর্ঘ ৩২ বছর পর বিপুল উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশে দিঘলিয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুর ইসলাম ( দৈনিক সময়ের খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান তারেক( দৈনিক প্রবাহ)। গতকাল শুত্রুবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিঘলিয়া প্রেসক্লাব কার্য্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে দিঘলিয়া প্রেসক্লাব অর্šÍভুক্ত মোট ২৪ জন সদস্যরা ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম অপর দুই প্রার্থী মোঃমনিরুল ইসলাম মোড়ল ৫ ভোট ও মল্লিক মোকসুদুর রহমান খোকন পান ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান তারেক পান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রার্থী কিশোর কুমার দে পান ৬ ভোট। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন সহ সভাপতি গাজী জামসেদ ইসলাম সৌরভ, এস এম ওয়াহিদ মুরাদ ( বিনা প্রতিদ্বনিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হলেন কে এম আসাদুজ্জামান, তার নিকটতম প্রার্থী মোঃ রাজিব পান ৬ ভোট । সহ সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হলেন মোঃ মনিরুল ইসলাম তার নিকটতম প্রার্থী এস এম শামিম(২) পান ৬ ভোট। দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন ১৮ ভোট পেয়ে নির্বাচিত হলেন, তার নিকটতম প্রার্থী মোঃ রুবেল শেখ পান ৬ ভোট । বিনা প্রতিদ্বনিতায় নির্বাচিত হলেন, কোষাধ্যক্ষ ওয়াসিক উল্লাহ হুসাইনী রাজিব, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা,ক্রীড়াওসাংস্কৃতিক সম্পাদক মোঃ রানা মোল্লা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক তেীহিদ রুপম। প্রেসক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কার্যকরী পরিষদ ২ বছরের জন্য নির্বাচিত হয় । কার্য্য নির্বাহী সদস্য মোঃ জামাল হোসেন, আরিফুল ইসলাম হাসান ও এস এম শামীম(১) বিনা প্রতিদ্বনিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খান নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত ও নির্বাচনের ফলাফল ঘোষনা করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন ও সেনহাটী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান গাজী জিয়া।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।