
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (মহিলা শাখা) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের আহবায়ক ও সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্ট-এর সেক্রেটারি এস এম আজিজুর রহমান।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মাদ ইদ্রিস আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (মহিলা শাখা) এর পরিচালনা পর্ষদের যুগ্ম-আহবায়ক মরিয়ম খানম।
অনুষ্ঠানে এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিরেণ।
আগামীকাল ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ টায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দু’দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্ত হবে।


