সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দাবানল ছড়িয়ে পড়ায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা | চ্যানেল খুলনা

দাবানল ছড়িয়ে পড়ায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা

কানাডায় দাবানল ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যটির ওয়েস্ট কেলোনা শহরে দাবানল আরও ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের প্রধান ডেভিড ইবি সতর্ক করে বলেন, “পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা সামনে আরও কঠিন সমস্যার মুখোমুখি হতে যাচ্ছি।”

ম্যাকডুগ্যাল ক্রিক নামের দাবানলটি ২৪ ঘণ্টার মধ্যে ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানল থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এর আগে ওয়েস্ট কেলোনার ফায়ার সার্ভিসের প্রধান জেসন ব্রোলান্ড দাবানলটিকে ‘ধ্বংসাত্বক’ বলে অভিহিত করেন। দেশটিতে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার উত্তরপশ্চিমাঞ্চলে স্থানান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

‘বল এখন ইরানের কোর্টে’, পরবর্তী সংলাপ প্রসঙ্গে ভ্যান্স

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না পোপ লিও

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে পশ্চিম তীরে উত্তেজনা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।