সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপে সম্পত্তি উদ্ধারে গৃহবধুর সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

দাকোপে সম্পত্তি উদ্ধারে গৃহবধুর সংবাদ সম্মেলন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

দাকোপে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে জনৈক কিশোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধু মনোয়ারা বেগম।

মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৪ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার কাটাবুনিয়া গ্রামের গোলজার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম দাবী করে বলেন, কাটাবুনিয়া গ্রামের মৃঃ সিরাজুল ইসলামের পুত্র ওশিউর রহমান কিশোর এবং তার বাহিনীর সদস্যরা মিলে পানখালী মৌজায় থাকা আমার এবং ভাই বোনদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে ভোগ দখল করছে। সে আমাদেরকে ওয়ারেশী স্বত্ব হতে বঞ্চিত রেখেছে। একই এলাকার মনিরুল ইসলামের আনুমানিক ২৭ শতক জমি উক্ত কিশোর গং অনুরুপভাবে জবরদখল করে খাচ্ছে।

আমি এবং আমার ভাই বোনেরা এলাকার গন্যমান্যদের সহায়তা নিয়ে ওশিউর রহমান কিশোরকে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করলে সে আমাদের কথায় কর্ণপাত না করে উপরোন্ত বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে জোর জুলুমভাবে ভোগ দখলে আছে। সংবাদ সম্মেলনে ওশিউর রহমান কিশোরের নামে বিভিন্ন রকম অভিযোগ আনা হয়।

এ বিষয়ে অভিযুক্ত ওশিউর রহমান কিশোর জানায়, “আমি কোন সন্ত্রাসী বা জবরদখলকারী না। মনোয়ারা বেগমের পিতার কাছ থেকে সাড়ে ৩ বিঘা এবং অপরজনের কাছ থেকে দেড় বিঘা জমি কবলা মূলে খরিদ করে বৈধভাবে ভোগ দখলে আছি”।

সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সময় তার সাথে ভাই মনির শেখ, বোন জাহানারা বেগম, আনোয়ারা বেগম, খায়রুন আকতার ও মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।