সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন | চ্যানেল খুলনা

দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

???????

দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন উপলক্ষে দূর্যোগ বিষয়ক মহড়া, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এদিবসটি পালন করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সেনা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, সিপিপি টিম লিডার দেবাশীষ ঢালী, এনজিও ফ্রেন্ডশিপের প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ।

সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময়ে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।