সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাচ্ছেন না ৪ ক্রিকেটার | চ্যানেল খুলনা

দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাচ্ছেন না ৪ ক্রিকেটার

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত ১৪ সদস্যের বাংলাদেশ দল। তবে এর মধ্যে ৪ জন দলের সঙ্গে একই বিমানে চড়ে যেতে পারছেন না শ্রীলঙ্কায়।

এই চার ক্রিকেটার হলেন-এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান আর রুবেল হোসেন। এরা সবাই চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম দুটি খেলবেন, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ জুলাই।
ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ২০ জুলাই শনিবার। এই চার ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন দুদিন পর অর্থাৎ ২২ জুলাই।

জাতীয় দলের নির্বাচক এবং ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার জানিয়েছেন, মূলত ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কাটাতেই এই চার ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে খেলানোর সিদ্ধান্ত।

এর মধ্যে এনামুল হক বিজয় ছাড়া বাকি তিন ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

বোল্টের রেকর্ড ভেঙে গাউট, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম’

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল নিয়েও সতর্ক বাংলাদেশ

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের ইতিহাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।