সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় | চ্যানেল খুলনা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।

গতকাল সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়। এই টিমের সদস্যরা হলেন—চো উইং কিট চেস্টার, ওয়েই গুইরু, তার কোই ইউয়েন, ওং জোলিন এবং আইরিন ওং মেই জিন। তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন। তাঁরা কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে। চীনা চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন, লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি এবং লিউ হুয়ান। এই দলে বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন।

চীনা চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।