সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল | চ্যানেল খুলনা

দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল

ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবাননে অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশনা অনুযায়ী দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।স্থল অভিযান জোরদারের পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি মিলিটারি প্রধান জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, লেবানন ও ইরানে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। লেবাননে অব্যাহত হামলা প্রসঙ্গে তিনি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল ও পরিষ্কার করছে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোর জন্য হুমকি দূর করছে। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শেষ দিকে নেতানিয়াহুকে নির্বাচনের মুখোমুখি হতে হবে।

ইরানে এখনো লক্ষ্য অর্জন করতে না পারায়, জনসমর্থন ধরে রাখতে তিনি লেবাননের ভেতরে আরও শক্তি প্রদর্শনের পথ বেছে নিতে পারেন। বেনিয়ামিন নেতানিয়াহু আগে ইরানের শাসন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন, যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, তিনি নিজেকে একটি কঠিন অবস্থানে দেখতে পাচ্ছেন। তাই দক্ষিণ লেবাননের যুদ্ধে শক্তি ও কঠোরতার প্রদর্শন প্রয়োজন বলে মনে করছেন। সবশেষ বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এই হতাহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি। লেবাননে নতুন নতুন হামলা ও হতাহতের খবর আসছে। গত কয়েক সপ্তাহের ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবানন। বিশেষ করে দক্ষিণ লেবানন। এর মধ্যে গত ১০ এপ্রিল সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই একদিনের হামলায় ৩ শতের বেশি মানুষকে হত্যা করে ইসরায়েল। ২ মার্চ থেকে শুরু হওয়া এই ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২ হাজার ১০০ লেবানিজ নিহত হন এবং ৭ হাজারের বেশি আহত হন।

সূত্র: আল-জাজিরা

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।