সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তেরখাদায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা | চ্যানেল খুলনা

তেরখাদায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরের নামাজের পর সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গায়েবানা জানাজা আয়োজন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন আজিজিয়া মারকাজ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি নাজমুল ইসলাম।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাচান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, আজিজুর রহমান গাউস, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, কালাম লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, সাইফুল ইসলাম মোড়ল, ইমদাদুল ইসলাম, আবুল বাশার, মোবাশ্বের আলম ও জামাল বিশ্বাস।
এছাড়া যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন চৌধুরী আমিনুল ইসলাম ও গোলাম মোস্তফা ভুট্টো। স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও মোঃ সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর,ঈসান মোল্লা, তানভীর মোল্লা, রাব্বী শেখ,সাবেক ছাত্রদল নেতা আসাবুর চৌধুরী, আমিনুল ইসলাম, রাজু শেখ, মেহেদী চৌধুরী,রাজু চৌধুরী,লতিফ মোল্লা, মুন্না পারভেজ প্রমুখ।

এদিকে দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে সকালে কুরআন খতম, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।