সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তেরখাদায় জমজ শিশু হত্যার ঘটনায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড | চ্যানেল খুলনা

তেরখাদায় জমজ শিশু হত্যার ঘটনায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার তেরখাদা উপজেলায় জমজ দুই শিশু হত্যার ঘটনায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, আসামি কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা শেখ খাইরুজ্জামানের মেয়ে। ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মো. মাসুম বিল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

পরবর্তীতে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন তিনি তার ছোট বোনকে জানান, দুই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একই দিন ভোরে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুদের বাবা মো. মাসুম বিল্লাহ ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি তেরখাদা থানায় স্ত্রী কানিজ ফাতেমা কনাকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে, যেখানে তাকে অভিযুক্ত করা হয়।

রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি ঘটলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।